স্থানীয় খবর

ভোটের আগে প্রচারে জোর বিজেপির! উত্তর পুলিনপুরে বাড়ি বাড়ি জনসংযোগে বিধায়িকা কল্যাণী সাহা রায়

তেলিয়ামুড়া: আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গ্রামাঞ্চলে প্রচার জোরদার করেছে বিজেপি। শুক্রবার উত্তর পুলিনপুর এডিসি ভিলেজের ৯ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ৫ নম্বর সিটে বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণ গিরি জমাতিয়ার সমর্থনে জনসম্পর্ক অভিযানে অংশ নেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। এদিন তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলীয় প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান।

এই জনসম্পর্ক অভিযানে বিধায়িকার সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব, প্রদেশ বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ আচার্যী সহ দলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের উপর জোর দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বরের নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারও ততই তীব্র হচ্ছে। উত্তর পুলিনপুরে শুক্রবারের এই প্রচার কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Table of Contents

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button