উদয়পুরে জেলা কংগ্রেসের বিক্ষোভ - সংক্রান্ত ছবি
নিজস্ব প্রতিবেদন
মোদি সরকারের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও কৃষক-শ্রমিকদের বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ করল জেলা কংগ্রেস।
নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ মে : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সোমবার রাজপথে নামল উদয়পুর জেলা কংগ্রেস। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক-শ্রমিকদের বঞ্চনা এবং আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
কংগ্রেস নেতাদের অভিযোগ, গত ১২ বছরের মোদি শাসনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। একই সঙ্গে কর্মসংস্থানের অভাবে যুব সমাজ চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে।
বিক্ষোভ মিছিল থেকে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার বিষয়েও সরব হন কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় কেন্দ্র সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পাশাপাশি দেশে আইন-শৃঙ্খলার অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
সাধারণ মানুষের অধিকার আদায় এবং কেন্দ্রের “গণবিরোধী নীতি”-র প্রতিবাদে এই আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে উদয়পুর জেলা কংগ্রেস।
Save my name, email, and website in this browser for the next time I comment.