উদয়পুরে বৃদ্ধ ব্যবসায়ীর উপর হামলা –

0

উদয়পুরের খিলপাড়ায় বৃদ্ধ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ টাকা লুটের অভিযোগ। গুরুতর আহত জীবন বৈদ্য হাসপাতালে চিকিৎসাধীন

উদয়পুরে বৃদ্ধ ব্যবসায়ীর উপর হামলা -

উদয়পুরে বৃদ্ধ ব্যবসায়ীর উপর হামলা - সংক্রান্ত ছবি

নিজস্ব প্রতিবেদন

উদয়পুরের খিলপাড়ায় বৃদ্ধ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ টাকা লুটের অভিযোগ। গুরুতর আহত জীবন বৈদ্য হাসপাতালে চিকিৎসাধীন

মূল কথা: নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : প্রবল বৃষ্টির মধ্যেই দিনদুপুরে এক বৃদ্ধ ব্যবসায়ীর উপর নৃশংস হামলা ও নগদ টাকা লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর মহকুমাজুড়ে। সোমবার দুপুর আনুমানিক ২টা নাগাদ…

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর : প্রবল বৃষ্টির মধ্যেই দিনদুপুরে এক বৃদ্ধ ব্যবসায়ীর উপর নৃশংস হামলা ও নগদ টাকা লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর মহকুমাজুড়ে। সোমবার দুপুর আনুমানিক ২টা নাগাদ উদয়পুরের খিলপাড়া এলাকায় ঘটে এই দুঃসাহসিক ঘটনা। গুরুতর আহত জীবন বৈদ্য (৭৪) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, খিলপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পুরাতন লোহা-লঙ্কড় ও ভাঙারি সামগ্রীর ব্যবসা করে আসছেন জীবন বৈদ্য। সোমবার দুপুরে প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে এক দুষ্কৃতিকারী তার দোকানে প্রবেশ করে। সেই সময় বৃদ্ধ ব্যবসায়ী দোকানের ভিতরে বসে খাবার খাচ্ছিলেন। অভিযোগ, আচমকাই দোকানে থাকা ভারী ওজন মাপার ভাটখারা দিয়ে তার মাথায় আঘাত করে অভিযুক্ত। এরপর এলোপাতাড়ি মারধর চালানো হয় বলে জানা গেছে।

গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জীবন বৈদ্য। অভিযোগ, হামলার পর দোকানে থাকা প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারী। প্রবল বৃষ্টির কারণে আশেপাশে মানুষের উপস্থিতি কম থাকায় বহু চিৎকার করেও তাৎক্ষণিক সাহায্য পাননি তিনি।

পরবর্তীতে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তার মাথায় ১০টিরও বেশি সেলাই পড়েছে।

ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আহত জীবন বৈদ্য জানান, অভিযুক্ত ব্যক্তি সম্ভবত চোরাই চক্রের সঙ্গে জড়িত। এর আগেও ওই ব্যক্তি একটি সন্দেহজনক পিতলের কলস বিক্রি করতে তার দোকানে এসেছিল। চোরাই মাল সন্দেহে তিনি সেটি কিনতে অস্বীকার করেছিলেন। সেই ঘটনার জেরেই হামলা হয়ে থাকতে পারে বলে তার অনুমান।

ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের আলোয় এক বৃদ্ধ ব্যবসায়ীর উপর এমন হামলা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Save my name, email, and website in this browser for the next time I comment.

শেয়ার করুন

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *