স্থানীয় খবর

টেট উত্তীর্ণদের উপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় মিছিল, SFI-DYFI-TYF কর্মীদের আটক

আগরতলা: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের জলকামান ব্যবহার ও আটকের ঘটনার প্রতিবাদে এবার পথে নামল বামপন্থী ছাত্র-যুব সংগঠন। শুক্রবার SFI, DYFI ও TYF-এর উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সংগঠনগুলির অভিযোগ, চাকরির দাবিতে আন্দোলনরত টেট উত্তীর্ণদের উপর পুলিশ যে পদক্ষেপ নিয়েছে, তা অমানবিক ও গণতান্ত্রিক আন্দোলনের পরিপন্থী।

প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের আটক করে। আটক SFI, DYFI ও TYF-এর কর্মী-সমর্থকদের এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। ছাত্র-যুব সংগঠনগুলির দাবি, টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এদিনের কর্মসূচি ঘিরে আগরতলায় রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়।

Table of Contents

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button