স্থানীয় খবর

কমলাসাগরে ‘মন কি বাত’ ঘিরে কর্মসূচি! ২৫ নম্বর বুথে একসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন কর্মী-সমর্থকরা

কমলাসাগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে কেন্দ্র করে রবিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ২৫ নম্বর বুথে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন দলীয় কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠানের বক্তব্য শোনেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সিপাহীজলা জেলার উত্তর অংশের জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্ব ও দলের কর্মী-সমর্থকরা।

এদিনের ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান, ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের দশ বছর পূর্তি, যুবসমাজকে নেশা থেকে দূরে রাখা, খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। কমলাসাগরের কর্মসূচিতে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্য শোনেন। ২৫ নম্বর বুথে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় দলীয় কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Table of Contents

About The Author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button