স্থানীয় খবর

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে খোয়াইয়ে কড়া নিরাপত্তা! ৫৩টি ভোটকেন্দ্রে অতিরিক্ত বাহিনী

খোয়াই: আগামী ২৮ সেপ্টেম্বর TTAADC ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন। জেলার পাঁচটি ব্লক—তুলাশিখর, পদ্মবিল, কল্যাণপুর, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অতিরিক্ত পাঁচ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডির নেতৃত্বে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার আধিকারিকদের নিয়ে বিশেষ সমন্বয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই জেলায় মোট ১৭১টি নির্ধারিত ভোটকেন্দ্রের মধ্যে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ হবে ৫৩টি কেন্দ্রে। এসব কেন্দ্রের নিরাপত্তায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ ও TSR মোতায়েন থাকবে। স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারি, নিয়মিত টহল এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশাসনের লক্ষ্য, ভোটাররা যাতে কোনও ধরনের ভয় বা বাধা ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং গোটা নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Table of Contents

About The Author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button