কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল DYFI - সংক্রান্ত ছবি
নিজস্ব প্রতিবেদন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল ডি ওয়াই এফ আই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি।
নিজস্ব প্রতিনিধি, আগরতলা : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে রবিবার বিশেষ কর্মসূচির আয়োজন করল ডি ওয়াই এফ আই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। এদিন কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে ফুলের তোড়া, কলম এবং শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়।
এই উদ্যোগকে ঘিরে গোটা যোগেন্দ্রনগর এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে উপস্থিত অতিথিরা তাদের পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু দাস, নবারুন দেব, গৌতম ঘোষ, রাজীব সরকার, প্রসন্ন দাস, মৌটুসী সাহা এবং নীলাঞ্জনা রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের সমাজ গঠনের প্রধান শক্তি। তাদের সাফল্যকে সম্মান জানানো এবং আরও এগিয়ে যেতে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
Save my name, email, and website in this browser for the next time I comment.